খালেদ শহীদ, রামু
রামু স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার হাতে এসব পিপিই তোলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. অলিউর রহমান, রামু থানার এস আই সজিব বড়ুয়া, রামু রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ।
ইউএনও এই দুর্যোগ মুহুর্তে ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মধ্যে মাক্স ও খাদ্যসামগ্রী সহায়তা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন হাট-বাজার, ষ্টেশনে করোনা পরিস্থিতিতে স্থানীয়দের সর্তক করে সচতেনতামূলক প্রচারণায় অংশ নিচ্ছেন। ইউএনও হ্যান্ড মাইকে স্থানীয় জনসাধারণকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঔষধের দোকান ব্যতিত সকল দোকানপাট, বাজার বন্ধ রাখার নির্দেশনা দিচ্ছেন। নিষেধাজ্ঞা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষনা দিয়েছেন।

ইউএনও প্রণয় চাকমা বলেন, এই সংকট মুহূর্তে আমি রামু উপজেলার মানুষের পাশে আছি, থাকবো। এ সময় তিনি করোনা প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মেনে সবাইকে ঘরে অবস্থান করে, নিরাপদে থাকার অনুরোধ জানান। তিনি বলেন, যত্রতত্র ঘোরাফেরা, খেলাধুলা, জনসমাগম, আড্ডাবাজি, টমটম বা সিএসজি অটোরিক্সা দ্রুত পরিহার করতে হবে। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের সবাই সর্তক থাকতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, মহামারি করোনা ভাইরাসের বিপজ্জনক এই মুহূর্তে ইউএনও মহোদয় মানুষের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসকদের জন্য ৩৪ টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন। তিনি বলেন, ইউএনও মহোদয় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ প্রদানে বিঘ্ন হওয়ার আশংকা করেছেন। তাই আইসোলেশন ওয়ার্ডের জেনারেটর ক্রয় করার জন্যে নিজের উৎসবভাতার টাকা দিয়েছে এবং স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সেবার প্রয়োজনে সব সময় রামুবাসির পাশে থাকবেন বলে কথা দিয়েছেন।
ইউএনও প্রণয় চাকমা রামুবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে বাসায় থাকুন। একটু ভাবুন, করোনা ভাইরাসকে নিয়ে আসছেন না তো? দরজায় করোনা টোকা দিচ্ছে না তো? সর্তকতা উচ্চারণ করেন ইউএনও বলেন, রামু উপজেলার সকল বিদেশফেরত জনসাধারণকে অবশ্যই হোম কোয়ারেন্টাইনে (বাসার ভিতরে আলাদা রুমে অবস্থান) মাক্স পরিহিত অবস্থায় থাকতে হবে। আসুন আমরা সবাই মিলে করোনা ভাইরাস নিয়ে সচেতন হই। দেশ ও জাতিকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখি।