রামুতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ২ ভূয়া সদস্যকে আটক করলো জনতা

0
4

 

মোঃ নুরুল হক সিকদার,রামু

কক্সবাজারের রামু রাজারকুল ইউনিয়নের পশ্চিম হালদারকুল ষ্টেশন থেকে দুই ভূয়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন কে আটক করেছে স্থানীয় জনগণ। আটককৃতরা হচ্ছে রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার আবু বক্কর ছিদ্দিক (লুতু মিয়ার) ছেলে মোঃ নুরুল আবছার আকাশ(২০) ও অন্য জন
একই ইউনিয়নের চৌকাদার পাড়া এলাকার নবী হোসেনের ছেলে নুরুল আলম নুরু (১৯)।

ঘটনাসূত্রে জানাযায়, রোজ শনিবার (১১এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে রামু রাজারকুল ইউনিয়নের হালদারকুল ষ্টেশনের আবু তাহেরের দোকানের সামনে দুই জন ব্যক্তি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষ কে মারধর শুরু করেন, সাধারণ মানুষ পুলিশের মারধরের ভয়ে তড়িঘড়ি করে স্টেশন থেকে পালাতে শুরু করেন।

 

এদের মধ্যে একজনের গায়ে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পোশাক ও অন্য জন সিভিল পোশাকে ছিল। তারা সাধারণ মানুষ কে মারধরের একপর্যায়ে কিছু লোক তাদের কে চিহ্নিত করতে পারেন যেই আসলে তারা পুলিশ না, তারা দুই জনই একই এলাকার ছেলে তখন জনতা এগিয়ে এসে তাদের দুই জনকে আটক করেন।

আটকের পর জনতা রামু থানা পুলিশ কে বিষয়টি অবগত করিলে পুলিশ ঘটনা স্থল থেকে তাদের দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে স্থানীয় শফিক বলেন- সাড়া বিশ্বের মত বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই দেশে করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার , সরকারের পক্ষ থেকে করোনা মোকেবেলায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী, পুলিশ ও নৌবাহিনী,তারা প্রতিনিয়ত প্রতিটি এলাকায় টহল জোরদার রেখেছে,বাজার মনিটরিং থেকে শুরু করে জনসমাগম বন্ধে,মানুষ কে ঘর মুখি করতে কঠোর পদক্ষেপ নিয়েছে।

যার কারণে ঘরের বাইরে থাকা সাধারণ মানুষ প্রশাসনের আতংকে রয়েছে। এমন সুযোগ বুঝে রাজারকুল ইউনিয়নের নবী হোসেনের ছেলে ও লুতু মিয়ার ছেলে আমর্ড পুলিশের পোশাক পড়ে মানুষ কে ভয়-ভীতি দেখিয়ে,হালদারকুল স্টেশন একদম জনশূন্য করে দোকানপাট চুরি করার পায়তারা চালাচ্ছে,এমন সময় সাধারণ মানুষ তাদের দুই জনকে আটক করেন।

রামু থানার ওসি আবুল খায়ের জানান-স্থানীয়রা তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করি। এসময় তাদের একজনের গায়ে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পোশাক ও অন্য জন সিভিলে ছিল,
এই বিষয়ে তাদের দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগে৪৫ বছরের অপেক্ষা, অবশেষে ফাঁসির দড়িতে ঝুলল খুনি মাজেদ
পরেরামুর বাঁকখালী নদীতে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ