রামুতে রোহিঙ্গা যুবককে চুরিকাঘাত করে চিনতাই

0
5

এস শাহ আলমঃ

রামুতে চলমান রেললাইন প্রকল্পে নিয়ে গিয়ে মোঃ শাকিব নামে এক রোহিঙ্গা যুবকে চুরিকাঘাত করে ছিনতাই করার ঘটনা ঘটেছে।

চিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে মোঃ কাইছার নামে এক ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহ্নত ব্যাটারি চালিত অটো (টমটম) সহ আটক করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ছিনতাইকারী মোঃ কাইছার রামু’র সদর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া পাড়ার বাসিন্দা বাহার উদ্দিনের ছেলে। এসময় জনতার ধাওয়া খেয়ে একই এলাকার  মোঃ ইকবাল (প্রঃ) কানা ইকবাল নামে অপর এক চিনতাইকারী পালিয়ে যায়।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে রামু বাইপাশের দক্ষিণ পাশের রেললাইন প্রকল্পে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় আহত শাকিব উখিয়ার কুতুপালং টাওয়ার এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা আমির হোসেনর ছেলে।

আহত রোহিঙ্গা যুবক শাকিব জানান, চট্রগ্রামের লোহাগড়ায় আত্মীয় বাসা থেকে নিজ বাসা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফিরছিলেন। করোনা ভাইরাস আতংক রাস্তায় কোন গাড়ি চলাচল না থাকায় অনেক কষ্টে পথ পাড়ি দিয়ে রামু বাইপাস পৌছি। এসময় ভাড়ায় উখিয়ায় পৌঁছে দেয়ার কথা বলে টমটম গাড়ীতে করে চলমান রেললাইন নিয়ে গিয়ে টাকা ও মোবাইল কেঁড়ে নেওয়ার জন্য চাকু দিয়ে হাতে এবং ঘাঁড়ে আঘাত করেন। এসময় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে টমটম গাড়ীসহ আটক করেন। অপর ছিনতাইকারী পালিয়ে যায়।

জানা যায়  মোঃ কাইছারের বিরুদ্ধে ইতোপূর্বে চিনতাইয়ের অহরহ অভিযোগ রয়েছে। এমনকি স্থানীয় টমটম চালকরাও তার নানা অপরাধমুলক কর্মকান্ডে অতিষ্ট।

রামুর টমটম চালকরা জানান, দীর্ঘদিন থেকে মোঃ কাইছারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র টমটম চালক সেজে বিভিন্ন জায়গায় চুরি ও চিনতাই করে যাচ্ছে। পাশাপাশি রামুর টমটম চালকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এব্যাপারে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিন্ডিকেটের  অপরাপর সদস্যদের নাম উদঘাটন করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছেন রামুর টমটম চালকরা।

 

রামু থানার উপ-পরিদর্শক এসআই গণেশ বলেন, ছিনতাইকারীকে স্থানীয়রা আটকের খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল থেকে এক ছিনতাইকারীকে ব্যাটারি চালিত অটো (টমটম) গাড়ীসহ আটক করা হয়। আটক ও পালাতক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগেকরোনায় প্রবাসী কর্মী মারা গেলে পরিবার পাবেন ৩ লাখ টাকা
পরেনাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের পক্ষ থেকে ইমামদের মাঝে অার্থিক সহায়তা প্রদান