কক্সবাজার হাসপাতালে মারা যাওয়া রামুর সেই মহিলার করোনা রিপোর্ট নেগেটিভ

0
7

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে মারা যাওয়া নারীর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহাবুবর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামু উপজেলার গর্জনিয়া এলাকা থেকে এক নারীকে করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় শুক্রবার সন্ধ্যায় ৬ টার দিকে। ঐ নারী কে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। আইসোলেশন এ নিয়ে চিকিৎসা শুরু করার আগেই ওই নারী মারা যায়। এরপর তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শনিবার পাওয়া ফলাফলে ওই নারীর ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।

আগেদুস্থ-অসহায় মানুষের ঘরে ঘরে রামু সেনানিবাসের ত্রাণ ও চিকিৎসা সহায়তা
পরেকরোনাঃ কক্সবাজারে সর্বশেষ ১৩ জনের নমুনা পরীক্ষা, সবাই নেগেটিভ