
সোয়েব সাঈদ, রামু
রামুতে এসএসসি ব্যাচ ২০০৭ দুরন্ত-৭ এর উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র ১০৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন, সংগঠনটির একঝাঁক উদ্যোমী সদস্য। রবিবার (১৯ এপ্রিল) সকালে রামু সরকারি কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
এসময় রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায়, রামু থানার এএসআই অশোক চন্দ্র হালদার, এনএসআই প্রতিনিধি আবু হানিফ মো. রুবাইদ, সাংবাদিক সোয়েব সাঈদ ও শাহ আলম শান্ত, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুমথ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ি মোর্শেদুল আলম ও মোহাম্মদ খোরশেদ এবং এসএসসি ব্যাচ ২০০৭ দুরন্ত-৭ এর সদস্য মো. আব্দুল্লাহ, মো. সেলিম, মো. রিফাত, মো. আইয়ুব, মো. রফিক, মো. জিয়াউল হক বাবর, মো. মিজান, মো. ইয়াছিন আরাফাত, মো. রিপন উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে দুরন্ত-৭ এর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। এভাবে সবাইকে এগিয়ে এসে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে অবস্থান করতে হবে। মসজিদের পরিবর্তে সবাই যেন মসজিদে নামাজ পড়ি। রামুকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে হলে জেলার বাইরের লোকজনকে আসতে দেয়া যাবে না। আসলেও তাদের হোম কোয়ারেন্টাইন বা লকডাউন করা হবে।













