
অাবুল কাশেম সাগর:
কক্সবাজারের টেকপাড়ায় করোনা পজেটিভ ব্যক্তির বাড়িটি লক ডাউন এবং বাসায় থাকা অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসন। জানা গেছে করোনা পজেটিভ ব্যক্তি সম্প্রতি ঢাকা নারায়ণগঞ্জ হতে ব্যবসায়িক কাজ সেরে কক্সবাজারের বসতবাড়ি টেকপাড়াতে অাসছিলেন। প্রশাসন খবর পেয়ে তার স্যামপল সংগ্রহ করলে অাজ তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। উপজেলা কক্সবাজার সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনা পজেটিভ পরিবারকে ত্রান সহায়তা দেয়া হয়েছে। তাকে চিকিৎসার জন্য রামুতে করোনা রোগিদের চিকিৎসার জন্য নির্ধারিত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শষ্যা হাসপাতালে রেখে চিকিসৎসা দেয়া হবে।













