
নিচস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের টেকপাড়ার করোনা রোগীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন হাসপাতালে প্রেরন করা হচ্ছে। বুধবার ২২ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে আইওএম এর একটি এ্যাম্বুলেন্সে করে করোনা রোগীকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান জানিয়েছেন।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, তাকে বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে করোনা রোগীকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তারা করোনা রোগীর চিকিৎসায় সবকিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে ডা. নোবেল কুমার বড়ুয়া জানান।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন একটি ভবনে ৫০ শয্যার একটি আইসোলেসন ইউনিট আগে থেকেই করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। টেকপাড়ার করোনা রোগী হবে রামু আইসোলেসন হাসপাতালের প্রথম রোগী।-সিবিএন













