নিরবে ১৬ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করে দৃষ্টান্ত স্হাপন

0
12

 

কাজী এম,আবদুল্লাহ আল মামুন

রামু সদর ফতেখার কুল ইউনিয়নে করোনা পরিস্হিতিতে সংকটে পড়া ১৬ শত দুঃস্হ অসহায় পরিবারকে নিরবে ত্রান সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্হাপন করলেন সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্রো।
দেশব্যাপী করোনা ভাইরাস দুর্যোগের এই সময়ে কোন প্রকার প্রচার বা উদ্দেশ্যে ছাড়া-ই নিরবে অসহায়দের সহায়তায় এগিয়ে যাওয়া প্রশংসার দাবী রাখে।

 

গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম নিজ উদ্যেগে ইউনিয়নের বিভিন্ন স্হানে এসব ত্রান বিতরণ করেন।
বিতরণ কৃত ত্রানের মধ্যে রয়েছে চাল ও ছোলা,
এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন প্রচার কিংবা কোন উদ্দেশ্যে নিয়ে তিনি এসব ত্রান বিতরন করছেননা। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে সকলকে দরিদ্র ও অসহায়দের সহায়তায় এগিয়ে আসা উচিক।

আগেকক্সবাজার কারাগারে দুই ইয়াবা গডফাদারের দফায় দফায় মারামারি
পরেরামুতে করোনায় কর্মহীনদের পাশে ‘ইউনিটি ৯৪’