
মোঃ নুরুল হক সিকদার
বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করায়, সরকার সকল জেলাকে লকডাউন ঘোষণা দিয়েছেন। এতে হুমকির মুখে পড়েছেন সকল শ্রেণীর কর্মজীবী মানুষ। মানুষের এমন পরিস্থিতির কথা চিন্তা করে, কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাগানা বাজারের সুফিয়া কমপ্লেক্সের স্বত্বাধিকারী মাহাবুব সান নিজের মার্কেটের ব্যবসায়ীদের প্রতি মায়া দেখিয়ে দোকান ভাড়া মওকুফ করলেন।
মাহাবুব জানান, পাঞ্জাগানা বাজারে তার ২৪টি দোকান রয়েছে।এ থেকে তিনি প্রতিমাসে অন্তত ৩০হাজার টাকা ভাড়া পান। কিন্তু করোনাভাইরাসের কারণে সকল দোকান বন্ধ রয়েছে । মানবিক দৃষ্টিতেই তিনি চলিত মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। করোনাভাইরাস যতদিন থাকতে ততদিন তিনি দোকান ভাড়া নিবেন না বলেও ঘোষণা দেন।
মাহবুব আরো বলেন, আমি আশা করবো এই পরিস্থিতিতে রামুর সব দোকান মালিক অন্তত এ ধরনের উদ্যোগ নেবেন। কারণ যারা দোকান করেন তাদের আয়ের অধিকাংশ দোকান বাড়ায় চলে যায়। এটা মওকুফ করে দিলে মানুষকে আর কারও কাছে হাত পাততে হবে না। এই উদ্যোগ নিলে মধ্যবিত্তসহ সবার উপকার হবে। এতে রাষ্ট্রের ওপরেও চাপ কমবে।
এ ছাড়া তিনি নিজ এলাকায় করোনায় কর্মহীন হয়ে পড়া ২৫০পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, চিনি ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন।













