
আবুল কাশেম বাবু/মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু
রামুতে সম্প্রতি ব্যাপক হারে বেড়ে গেছে গরু চুুুুরির ঘটনা। গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ২টায় ও ২৫এপ্রিল রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের কলেজ গেইট সাতঘড়িয়া পাড়া এলাকার মনির আহাম্মদ এর পুত্র সাংবাদিক আবুল কাশেম সাগর এর ২টি ও কামাল হোসেন এর বাড়ি থেকে ৩টি গরু ডাকাতি স্টাইলে নিয়ে যায়। এদিকে এর আগের রাত একই ইউনিয়নের সিপাহীর পাড়া জাফর আলমের বাড়ী থেকে একই কায়দায় ৪টি গরু নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে স্বশস্ত্র সংঘবদ্ধ হয়ে তারা পিকআপ নিয়ে বিভিন্ন সময় হানা দেয়। এসময় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে গুলি করে তারা পালিয়ে যায়। বর্তমানে রামুতে এই লুঠের ঘটনা বেড়ে যাওয়ায় রামুর মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে।
আবুল কাসেম সাগর জানান, রাত একটার দিকে আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পরে কিসের যেন শব্দ শুনতে পেয়ে আমার বাবা ঘুম থেকে ওঠে দেখে গোয়াল ঘরে ২টি গরু নেই। আমার পাশের বাড়ি কামালের কাছ থেকেও ৩টি গরু সহ মোট ৫টি চুরি হয়ে যায়। কাসেম আরও জানান আমার বড় ভাই গরু চুরি হবার কিছুুুুক্ষন আগেই বাড়িতে ঢুকার প্রাক্বালে ঐ সময় রাস্তায় পুলিশের মত একটি পিকআপ গাড়ি, তাদের এক জনের কাছে বাঁশি ও অস্ত্র দেখতে পান বলে জানান।
রামুতে একের পর এক গরু চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এব্যাপারে
নজরদারীর মাধ্যমে গরু ডাকাতির ঘটনারোধ করতে জনসাধারণ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।













