
নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে বিলুপ্ত প্রজাতির একটি বন বিড়ালের শাবক উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৯ টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হাসপাতাল পাড়া এলাকা থেকে এ বন বিড়াল শাবকটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় সুত্রে জানতে পেরে রামু এনএসআই প্রতিনিধি আবু হানিফ শাবক উদ্ধারের বিষয়টি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমাকে অবগত করে। পরে নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে উক্ত বন বিড়াল শাবক রামু বাঁকখালী রেঞ্চ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন প্রিন্স, এনএসআই রামু প্রতিনিধি আবু হানিফ ও হাসপাতাল পাড়া ইউপি সদস্যসহ স্থানীরা উপস্থিত ছিলেন।













