
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছেন না।এদিকে ধান কাটার সময় হয়ে গেছে। কক্সবাজারে তাই দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (২৯ এপ্রিল) সকালে রামু উপজেলা ছাত্রলীগ নেতা ইমরানুল হক রিদুয়ানের নেতৃত্বে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া এলাকার দরিদ্র কৃষক কবির মিয়ার দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন রামু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ।
ছাত্রলীগ নেতা ইমরানুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক ভাইয়ের নেতৃত্বে রামু ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কাটা অব্যাহত রাখবে। যদি কারও সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে জানালে ওই কৃষকের পাশে দাঁড়াব। এসময় ধান কাটায় অংশগ্রহণ করেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম,হাবিব উল্লাহ,তওহিদুর রহমান,সাকিল,ছৈয়দ নুর,নুরুল হুদা,নাহিদ প্রমুখ।













