
নিজস্ব প্রতিবেদকঃ
৩০ এপ্রিল বৃহস্পতিবার করোনা সনাক্ত হওয়া রামু’র ২ জন রোগীর একজন হচ্ছেন, জোয়ারিয়ানালা এলাকার একজন পশু চিকিৎসক। এই পশু চিকিৎসকের বর্তমান কর্মস্থল টেকনাফ উপজেলা প্রাণি সম্পদ অফিসে। অপরজন রামু’র কাউয়ারখোপ ইউনিয়নের একজন মহিলা। তিনি পূর্ব কাউয়ারখোপ গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল্লাহর স্ত্রী।
সে গত ২৯ এপ্রিল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ (৩০ এপ্রিল) রাত আটটায় ইন্তেকাল করেন। মরহুমার ছেলে জসিম উদ্দিন ভরসা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য রামুতে এ দুজনসহ মোট তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তৎমধ্যে একজন মৃত্যুবরন করেন।













