রামু ক্লাব এর উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন

0
2

সোয়েব সাঈদ, রামু
করোনা পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র পরিবারে ‘রামু ক্লাব’ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০ টায় রামু উপজেলা পরিষদ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারি প্রকৌশলী আলাউদ্দিন খান, আবু হানিফ মো. রুবাইদ, সাংবাদিক সোযেব সাঈদ। এসময় ‘রামু ক্লাব’ এর সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী টিসু দাস সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এসময় ‘রামু ক্লাব’ এর পক্ষ থেকে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা এবং অন্যান্য অতিথিদের হ্যান্ড স্যানিটাইজার, গøাভস, মাস্ক প্রদান করা হয়। এতে অতিথিবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন ও দরিদ্র জনসাধারণের হাতে ইফতার এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আগেরামুতে আগাছানাশক ছিটিয়ে ধান ক্ষেত ধ্বংস
পরেসাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত