
“বাঁচি, বাঁচো, বাঁচাও”
শাহীন সরওয়ার
বাঁচি, বাঁচো, বাঁচাও সবে
বাড়ছে বিপদ আরো,
ইয়া নফসির এই দুনিয়ায়
কেউ কিছু নয় কারো।
সবার আগে নিজে বাঁচো
নিজে বাঁচলে বাপের নাম,
অন্যের কথায় কান দিওনা
দিতে হবে চড়া দাম।
যে যা-ই বলুক যে যা-ই করুক
দূরত্বটাই মানি,
আর ক’টা দিন ঘরে থাকি
নইলে হবে কুলখানি।
বাঁধলেও দোষ খুললেও দোষ
শাঁকের-করাত যেনো
যখন ছিল বন্ধ এদেশ
মানোনি তা কেনো?
বলছে কেউ, মার্কেট খোলা
মসজিদ কেনো বন্ধ,
এড়িয়ে যাও মার্কেট তুমি
থাকছে কি আর দ্বন্দ্ব?
বন্ধও বাদ দ্বন্দ্বও বাদ
করোনা যাক থেমে,
আর ক’টা দিন কষ্ট করো
শান্তি আসুক নেমে।













