
নিজস্ব প্রতিবেদক:
রামুতে নতুন করে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি শাহেদ ইমরান (২২)। সে রামুর চাকমারকুল শ্রীমুরা এলাকার আবু শামার পুত্র।
আজ ৭ মে কক্সবাজার জেলার ১৯জন সহ কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২০ জনের করোনা নমুনা পজেটিভ এসেছে। বাকি একজন লোহাগাড়ার। আজই কক্সবাজারে সর্বোচ্চ করোনা রোগী সনাক্ত হয়েছে।
কক্সবাজারের সনাক্ত ১৯ জন হয়েছে পাঁচ উপজেলায়। এর মধ্যে পেকুয়ায় সর্বোচ্চ ৯জন, কক্সবাজার সদর ৫ জন, চকরিয়া ৩জন, মহেশখালী ১জন ও রামুতে ১জন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।













