
মোঃ সাইফুল ইসলাম (নাদিম)
একটি ছেলে জন্মেছিলো শেখ মুজিবুর নামে
স্বাধীন বাংলা এনে দিলো নিজের জীবন দানে।
পুত্র স্বজন হারিয়ে গেলো স্বাধীনতা চেয়ে
পাক-হানাদার পিচাশগুলো এসেছিলো ধেয়ে।
স্বাধীনতার চেতনা আজ দিচ্ছে উকি মনে
মুজিব নামের সেই ছেলেটি প্রতি ঘরের কোনে।
বঙ্গবন্ধু বলে তাকে জানে বিশ্ববাসী
আমার বঙ্গবন্ধুর হত্যাকারির দিতেই হবে ফাঁসি।
সোনার দেশে সোনার ছেলে জন্মেছিলো ভাই
বাংলা ভাষার চেয়ে মধুর কোন ভাষা নাই।
সেদিন পাক-হানাদার পাইনি খুঁজে কন্যাদুটি তাঁর
আজও দেখি তাঁদের চোখে পিতৃহীন হাহাকার।
শেখ মুজিবের তপ্ত ভাষণ মুছেই দিল আইয়ুব শাসন
মহান নেতা করলো ক্ষমা কিছু রাজাকার।
দেশদ্রোহীর আওলাদ ওঁরা আজও করছে লুটতরাজ
কিন্ত না, না,,, না আজ ক্ষমা নেই কোনো অত্যাচারী
বাংলার ঘরে ঘরে আজ স্বাধীন চেতা যুবরাজ।
বাংলার আকাশে আজ স্বাধীন পতাকা উড্ডীন
কৃতজ্ঞ বাঙালি, তুমি অক্ষয় বাংলার বুকে চিরদিন।
ইতিহাসের প্রতিটি পাতায় জেগে আছে রক্তের দাগ
মুক্তিযুদ্ধের গল্প শুনে নয়নে বহে কালবৈশাখ।
স্বাধীনতার বাহক তুমি ধরায় এসেছিলে নেমে
অচেতনে জাগালো চেতনা মুজিব নামে একটি ছেলে।













