
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
বিশ্ব দূর্যোগ করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে রামু’র স্থানীয় ব্যবসায়ী মহল ও জনসাধারণ’কে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। বুধবার ১৩ মে সকাল থেকে বিকাল পর্যন্ত রামুর বিভিন্ন এলাকার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সবশ্রেনী পেশার মানুষের মাঝে দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন ইওএনও প্রণয় চাকমা।
অন্যদিকে ঈদে বাজারে ক্রেতা ও বিক্রেতার মাঝে দূরত্ব বজায় না থাকায় দোকান মালিকদের কাছ থেকে মোবাইল কোর্টের মধ্যেমে ১১ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করেন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
ইওএনও প্রণয় চাকমা জানান,
আজকে বাংলাদেশে এক দিনে ১৯ জনের মৃত্যু, নতুন করে করোনা রোগী শনাক্তেও রেকর্ড ১১৬২ জন। এর মাঝে
রামু স্থানীয় ব্যবসায়ী মহল ও জনসাধারণ’কে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায় নারাখার মোবাইল কোর্টের মধ্যেমে অর্থদন্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১১ হাজার ৫০০ শত টাকা।
তিনি আরো জানান বিশ্ব দূর্যোগ করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে থাকতে হবে। এবং নিয়মিত হাতমুখ ধোয়া ও নিজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ব্যক্তিগত পরিচর্যা রাখতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন, রামু থানার প্রতিনিধি দল ও সাংবাদিক বিন্দু।
উল্লেখ্য ( স্বস্থ্য বিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে ) মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্ন যে দোকান গুলোতে নির্দেশনা দেখা গেছে ঐ ব্যবসায়ীকে ইওএনও প্রণয় চাকমা’র ব্যক্তিগত পক্ষ থেকে নগত ৫শত টাকা করে বিতরণ করা হয়।













