
এম,আবদুল্লাহ আল মামুন:
একদিকে পবীত্র রমজান মাস অন্য দিকে করোনা ভাইরাস সংকট তার মাঝেও থেমে নেই সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ নিধন ও পাচার,
এমন কোন দিন নেই রামু ও নাক্ষ্যংছড়ি উপজেলার কোন না কোন স্হান থেকে বনকর্মীরা
পাচার কালে শত শত ফুট চোরাই কাঠ উদ্ধার করছেনা,
কখনো কখনো কাঠ পাচার কাজে ব্যবহারিত( কাঠ ভর্তি) গাড়ি আটক হলেও
পাচার কারী কখনো ধরা পড়ার খবর নেই,
অপরদিকে এসব পাচার কারী চক্র বহাল তবিয়তে থেকে বনাঞ্চল নিধন যজ্ঞ দেদারছে চালিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছে অভিজ্ঞ মহল,
আর এ কারনে এখন বনাঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষায় অতি প্রয়োজনীয় মু্ল্যমান শত বর্ষিয়ান বৃক্ষগুলো অনেকটা বিলুপ্তের পথে।
১৫ মে শুক্রুবার ইফতারকালীন সময় একটি বিশাল আকৃতির তেমনি অনেকটা বিলুপ্ত প্রজাতির ধারমারা মা’ গাছ কেটে পাচারের প্রার্ক মুহুতে অভিযান চালিয়ে উদ্ধার করে বনবিভাগ,
বাঘখালী রেঞ্জের চৌকস কর্মকর্তা আবুখায়ের মোঃ ইলাহীর নেতৃত্বে বনর্কর্মীরা নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নন্নাকাটা নামক দুর্গম পাহাড় থেকে কাঠ গুলো উদ্ধার করে।













