রামুর ডেডিকেটেড করোনা হাসপাতাল হতে ২৫ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন

0
9

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু
রামুর ৫০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতাল হতে ২৫ জন করোনা আক্রান্ত রোগী মানবিক সেবায় সুস্থ হয়েছেন।
রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়া এই করোনা পরিস্থিতিতে বিচক্ষণতার সহিত নিজের জীবন কে বাজি রেখে করোনায় আক্রান্ত রোগীসহ অন‍্যান‍্য রোগীদেরকেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে করোনা সন্দেহ উপসর্গ নিয়ে টেস্ট করা হচ্ছে এবং সচেতনতামূলক স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হচ্ছে।১৬ মে শনিবার করোনা পরিস্থিতি নিয়ে রামু উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দের সাথে ফোনে আলোচনা করেন
রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়া।চেয়ারম্যানদের কে বলা হয়েছে তাদের স্ব স্ব এলাকায় সতর্কতার সহিত এলাকার জনসাধারণের সাথে কাজ করতে গিয়ে সন্দেহ ভাজন করোনার লক্ষণ দেখা ও স্বেচ্ছায় কেউ করোনা টেস্ট করতে চাইলে সাথে সাথে আমাকে অথবা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি টিম কে অবহিত করার জন্য অনুরোধ জানান।

 

তিনি জানান, রামু করোনা ডেডিকেটেড হাসপাতালে সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরলেন ২৫ জন।
রামুর ৫০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতাল হতে আরও ২ জন (কক্সবাজার সদর-১ মহিলা , রামু -১) করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এই নিয়ে সর্বমোট ২৫ জন করোনা আক্রান্ত রোগী সৃষ্টিকর্তার কৃপায় ও চিকিৎসক, নার্স সেবাকর্মীদের দিবারাত্রি কঠোর পরিশ্রম আর মানবিক সেবায় সুস্থ হয়েছেন।
তিনি আরো জানান আমি নিজেও এই পরিস্থিতিতে বিব্রত অবস্থায় আছি।এর মধ্যেও যেকোন মুহুর্তে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য প্রস্তুত আছি।করোনা উপসর্গ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন করোনা উপসর্গ জীবিত ও মৃত ব‍্যক্তির কাছ থেকে নেয়া যায়। উপসর্গ মানে রক্ত নেয়া নয়। নাক ও গলা থেকে শ্লেষ্মা নমুনা হিসেবে নেওয়া হয়

 

আগেদোকানদারকে ঝাপড়ে ধরা সেই করোনা রোগীর পিতাও করোনা পজেটিভ
পরে“রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার অনুরোধ”