জনসচেতনতা বৃদ্ধিতে জরুরি ইমার্জেন্সী সাইরেন বাজিয়ে রামু ইউএনও’র সতর্কতা

0
3

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
রামুতে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সরজমিনে দেখা যায় মঙ্গলবার ১৯ মে সকল ১১টার দিকে বিভিন্ন এলাকায় জরুরি ইমার্জেন্সী সাইরেন বাজিয়ে জনসচেতনতা সৃষ্টি করেন।
নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন,
আমি নিজে গাড়ি চালিয়ে পুরো উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানও চলমান রয়েছে।

তিনি বলেন, সকল কে অনুরোধ জানাই আপনারা যার যার অবস্থান থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন ও সতর্ক থাকবেন।
সরকারে’র নির্দেশনা অনুযায়ী সমস্ত মার্কেট,শপিংমল,দোকানপাট পুনঃরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো। অন্যথায় রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগেরামুতে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার তালিকা নিয়ে জনমনে প্রশ্ন! জনসম্মুখে তালিকা প্রকাশের দাবী
পরেদেশে ২৪ ঘণ্টায় ১২৫১ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২১