মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান সাইফুলে’র পিতা ডা.ইদ্রিস মাস্টার আর নেই

0
6

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আলমে’র
আব্বাজান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব ডা.ইদ্রিস মাস্টার (৮২)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ ১৯ মে দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ — রাজিউন)।তিনি ৩ স্ত্রী,৯ পুত্র,৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।তিনি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় ( পে-এণ্ড ক্যাশ) অফিসার হিসাবে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে চট্টগ্রাম নিজ বাসায় দীর্ঘদিন অবসরজীবন যাপন করছিলেন।তিনি আধ্যাত্মিক জগতের মানুষ হিসেবে বহুদিন ধরে মানুষের সেবা করে না ফেরার দেশে চলে গেলেন।তাঁর মৃত্যুতে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সহ সমগ্র রামু উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ্ ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করেন। রামু উপজেলা ও জেলা বাসি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

আগেচকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পরেরামুতে ইয়াবা ব্যবসার প্রতিবাদ করায় ইউটিউবার সরওয়ারের উপর বর্বরোচিত হামলা