
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২০ মে ১৫৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২৯জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
এছাড়াও ৪ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১২১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে কক্সবাজার জেলায় বুধবার ২০মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাড়ালো ২৬১ জন।













