চকরিয়ায় লকডাউনে ভোররাতে দোকানে হাজির ইউএনও, দেড়লাখ টাকা জরিমানা

0
4

এম.জিয়াবুল হক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় লকডাউনে সরকারি নির্দেশনা লঙ্গনে দোকান খোলা নিয়ে প্রশাসনের সঙ্গে দোকানীদের লুকোচুরি খেলা চলছে। করোনা সংক্রমনের কবল থেকে জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনার আলোকে ঈদুল ফিতর পর্যন্ত খাদ্যপন্য, কাচাঁবাজার ও ওষুধের দোকান ছাড়া অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্বান্ত হলেও বাস্তবে তা অমান্য করে চলছেন বেশিরভাগ দোকানী।

এ অবস্থায় চকরিয়া উপজেলা প্রতিটি জনপদে নিত্যদিন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। বন্ধ করে দিচ্ছে অসাধু ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্টান। তারপরও ঠেকানো যাচ্ছেনা না। নারী-পুরুষরা ভোর হলেই দলে দলে বের হচ্ছে ঈদের কেনাকাটা করতে। এই অবস্থার প্রেক্ষিতে বুধবার ২০ মে ভোরের আলোতে চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের বদরখালী বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

আগেকক্সবাজারে বুধবার ২৯ করোনা রোগী সনাক্ত
পরেখুরুশকুলে ত্রাণের নামে টাকা আদায়, প্রতারক আটক