খুরুশকুলে ত্রাণের নামে টাকা আদায়, প্রতারক আটক

0
5

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার সদর উপজেলার  খুরুশকুলে ত্রাণ দেয়ার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক প্রতারক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শামসুল আরেফিন। সে কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়ার ওমর ফারুকের ছেলে।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন  জানান-আটক ওই যুবকের শ্বশুড় বাড়ি খুরুশকুলের ঘোনাপাড়া। সে সুবাদে ওই এলাকার কিছু সহজ সরল মহিলাদের কে ত্রাণ দেওয়ার লোভ দেখিয়ে প্রতিজন থেকে ৩০০ টাকা করে আদায় করে শামসুল। বিষয়টি এলাকাবাসী তাঁকে (চেয়ারম্যানকে) অবগত করলে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে শামসুলকে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

আগেচকরিয়ায় লকডাউনে ভোররাতে দোকানে হাজির ইউএনও, দেড়লাখ টাকা জরিমানা
পরে‘নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে আম্ফান, অন্তত ১২ জন মারা গেছেন: মমতা