
প্রেস বিজ্ঞপ্তি
রামুর সামাজিক ও মানবিক সংগঠন “স্বপ্ন” এর উদ্যোগে রামুতে আয়োজন করা হয়েছে ৩ টাকায় ঈদ বাজার। শুক্রবার ২২মে বিকেলে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ব্যতিক্রমী বাজার অনুষ্ঠিত হয়। এই বাজারে ৩ টাকায় মিলেছে সেমাই, চিনি, দুধ, নারিকেল। স্বপ্নের
এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারন। সমাজের অবহেলীত দরিদ্র ও অভাবগ্রস্থ মানুষের সহায়তায় স্বপ্ন কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেছেন স্বপ্নের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক সুমথ বড়ুয়া, এ্যাপোলো, মোবারক, জিৎময়, রায়হান, নিশাত, দিদার, সাগর দাশ, বাবু, সিপন, হিমু, শোভন প্রমুখ।













