দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের পক্ষে- “সুরক্ষিত ঈদের শুভেচ্ছা”

0
12

প্রেস বিজ্ঞপ্তি:

সময়ের পরিক্রমায় বছর ঘুরে এলো মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। কিন্তু বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ উদযাপিত হচ্ছে কোলাকুলির কোলাহল ভুলে সুরক্ষিত ও ভিন্নভাবে সীমিত পরিসরে। কারণ ইতোমধ্যে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে চুয়ান্ন লক্ষাধিক মানুষ এবং প্রাণ হারিয়েছে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ । সংক্রমণের আশঙ্কায় চারিদিকের এক ভীতিকর পরিবেশ বিরাজ করছে। তবুও সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসর ও সুরক্ষিতভাবে ঈদ উদযাপন করবে মুসলিম উম্মাহ। পবিত্র এই দিনে দক্ষিণ মিঠাছড়িবাসীসহ সকলকে দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

মোঃ ফরিদুর রহমান ফরিদ
সাধারণ সম্পাদক

এডভোকেট দিলীপ কুমার ধর
সভাপতি
দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরাম।

আগে১৬ দিনের ব্যবধানে ‘খুন’ হল আরেক ডলফিন!
পরেপরকীয়া প্রেমে আসক্ত..