ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের ঈদ শুভেচ্ছা

0
3

 

প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিদায় নিয়ে গেল কুরআন মজীদ নাযিলের মাস রামাযানুল মোবারক। শান্তি, সম্প্রীতি ও খুশির পয়গাম নিয়ে হাজির সমাগত ঈদুল ফিতর। মাহে রমযানের তাকওয়ার প্রশিক্ষণ কাজে লাগিয়ে কুরআন-সুন্নাহর পরশে নির্মল, পরিশুদ্ধ জীবন ও আদর্শিক সমাজ গড়ার প্রত্যয়, পদক্ষেপ নিতে হবে ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে। এমনটিই মু’মিন রোযাদারগণের নিকট প্রত্যাশিত।
তিনি বলেন, রোযার প্রকৃত তাৎপর্য ধারণ করে ঈমানী চেতনাকে শাণিত করতে হবে। বিকশিত করতে হবে মানবিক মূল্যবোধ। শান্তি, সম্প্রীতি, সৌহার্দ ও সাম্যের বার্তা ছড়িয়ে দিয়ে কুরআন-সুন্নাহর আলোকে উদ্ভাসিত কল্যাণময় সমাজব্যবস্থা বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে।
মেধাবী ছাত্রনেতা ও তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, সব কাজেই ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ঈদের আনন্দ উদযাপনেও সেই নীতিমালা মেনে চলা আবশ্যক। মুসলিম জীবনে ঐতিহাসিকভাবে গুরুত্ববহ ঈদের আনন্দ যাতে পবিত্রতামুখর হয় সে দিকেই আমাদেরকে নজর দিতে হবে।
তিনি বলেন, মর্যাদাপূর্ণ মাস পবিত্র রামাযান পাড়ি দিয়ে পবিত্র ঈদুল ফিতরে সর্বস্তরের মুসলমানরা খুশির আমেজ ঈদ উদযাপন করবে, এটাই ছিল প্রত্যশা। কিন্তু ঈদ আনন্দের মাঝেও করোনাজনিত মহাদূর্যোগে আজ পুরো পৃথিবী অস্থির, নিস্তব্ধ । অপরদিকে এখনো বিভিন্ন মুসলিম জনপদ বেদ্বীনদের নির্মম বোমার আঘাতে রক্তাক্ত। এমতাবস্থায় রোগাক্রান্ত ও নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা জ্ঞাপন ও দু’আ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই সাথে এতিম ও দরিদ্র -অসহায় পরিবারের সদস্যরাও যাতে ঈদ আনন্দে শামিল হতে পারে সেই লক্ষ্যে তাদের সহযোগিতার হাত প্রসারিত করাও মানবিক কর্তব্য।
অতএব, ঈদের আনন্দ- উৎসবের নামে সর্বপ্রকার গর্হিত আচার অনুষ্ঠান ও কর্মসূচি পরিহার করে বৈধ পন্থায়, স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের প্রকৃত আনন্দ উপভোগে ব্রতী হই এবং নির্যাতিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।

আগেকক্সবাজারবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক
পরেকরোনাভাইরাসে মারা গেলেন ঢাকার সাবেক এমপি মকবুল হোসেন