টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের এক সদস্য নিহত

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইসহাক (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

র্যাব এর দাবী নিহত ইসহাক রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য।

সে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার মো মতলব এর ছেলে।

শুক্রবার ভোর রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন খোনকার পাড়া এলাকায় র্যাব ১৫ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

 

জানাযায়, ২৯মে (শুক্রবার) গভীর রাতে র‍্যাব-১৫(সিপিসি-২) টেকনাফ হোয়াইক্যং’এ কর্মরত সদস্যরা গোপন সংবাদে জানতে পারে টেকনাফ সদর ইউনিয়ন খোনকার পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অস্ত্রধারী একদল ডাকাত অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী র‍্যাব সদস্যরা গভীর রাত ২টার দিকে অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়ে।

উক্ত ঘটনায় গহীন পাহাড়ে লুকিয়ে থাকা শীর্ষ ডাকাত জকির গ্রুপের মাষ্টার মাইন্ড সদস্য ইসহাক নামে এক অপরাধী গুলিবিদ্ধ হয়। এরপর গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এসময় ৩ র্যাব সদস্য আহত হয়

ঘটনাস্খল থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে।

র্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

আগেমন্ত্রিসভায় রদবদল, চমক আসছে?
পরেকক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের আকস্মিক মৃত্যু