
নিজস্ব প্রতিনিধি,রামু
রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর শারীরিক অসুস্থতা নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, গত ২২ মে তার শরীরে জ্বর দেখা দিলে নিয়মিত বাড়ীতে রেষ্টে থেকে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ২৪ মে থেকে শারীরিক ভাবে সম্পুর্ণ সুস্থ্য হয়ে উঠেন। এরপরেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি নিকটস্থ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে করোনা সন্দেহ দুর করার জন্য ২৩মে কক্সবাজার ল্যাবে নমুনা প্রেরণ করেন বলে জানান। পাঠানো সেই নমুনা টেষ্টের রিপোর্ট এখনও না আসার কারণে তিনি আপাতত নিজের বাড়ীতে অবস্থান করছেন। সিরাজুল ইসলাম ভুট্টো বর্তমানে শরীরিক ভাবে সম্পুর্ণ সুস্থ্য বলে জানান। তবে একটি মহল এই অসুস্থতার খবর কে পুঁজি করে ভুট্টোর শরীরে করোনা পজেটিভ বলে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে তার শুভাকাংখীসহ মানুষকে এক প্রকার বিভ্রান্ত করে যাচ্ছে। যা মোটেও সত্য নয়। এই বিষয়ে সিরাজুল ইসলাম ভুট্টোর নিজস্ব পেইজবুক ওয়ালে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে একটি পোষ্ট ও দিয়েছেন। তিনি আরো বলেন, তার শরীরে বর্তমানে করোনা রোগের কোন আলামত কিংবা লক্ষণ পরিলক্ষিত নয়। তারপরেও নমুনা টেষ্টের রিপোর্ট না আসা পর্যন্ত বাড়িতে অবস্থান করবেন বলে জানিয়েছেন। এব্যাপারে কোন শুভাকাংখী বা ফতেখাঁরকুল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থরের জন সাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।













