
টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, দুই রাউন্ড কার্তুজ সহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব ১৫ সদস্যরা।
গত (২৯ মে) শুক্রবার রাত নয়টার দিকে অস্ত্র ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে এ অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছেন।
আটককৃত রোহিঙ্গা হলেন, টেকনাফ উপজেলার মুছনি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা জকির আহমদের ছেলে শফি আলম (৩০) । আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
আটক রোরোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
টেকনাফস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানান, ধৃত রোহিঙ্গা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে জব্দ অস্ত্রটি সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে নিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে একাধিক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের হাতে রয়েছে বিদেশী ও ভারী অস্ত্র।













