
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
রামুতে আজ শনিবার কোভিড-১৯ করোনা ভাইরাসে পজেটিভ ৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছেে।
উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান রামুতে দিনের পর দিন করোনা আক্রান্ত হচ্ছেন। আজ ৩১ মে রবিবার তিন জন করোনা ভাইরাসে পজেটিভ হয়েছেন। তারা হলেন রামু উপজেলার ফতেখাঁরকুলে শ্রীকুল এলাকার নজির আহমদ কোম্পানীর ছোট ছেলে আলমগীর কবির নিপন ৩৫, জোয়ারিয়ানালার চা বাগান এলাকার নুরুল হোসাইনের ছেলে আবদুল আজিজ ৩২, কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকার মৃত হাজ্বী নুরুল ইসলাম ছেলে সাহাব উদ্দিন ৪৫। আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে নেয়া হচ্ছে। তাদের মধ্যে ১ জন কক্সবাজার সদরে ২ জন রামু আইসোলেশনে আছেন।
আজ আমরা কোন পথে হাটছি? আজ দক্ষিণ শ্রিকুল,চা বাগানে এবং কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা আবার করোনা রোগী সনাক্ত।
রামুবাসীকে সতর্ক এবং বাড়িতে থাকারও অনুরোধ জানান ইউএনও প্রণয় চাকমা।













