রামুতে চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোসহ ২২ জনের করোনা সনাক্ত

0
5

হাসান তারেক মুকিম/আবুল কাশেম বাবু

রামুতে ফতেখাঁরকুল ইউপি’র সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোসহ ২২ জন  করোনা আক্রান্ত হয়েছে।  তৎমধ্যে ১জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্টও  পজেটিভ এসেছে।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে রামু বণিক সমিতির সদস্য ও মোবাইল শপের সত্ত্বাধিকারী নুরুল আলম ভূট্টো, রামু হাসপাতালের  স্বাস্থ্য কর্মী মোঃ আবদুল্লাহ, দুই নার্স একজনের নাম রুজিনা ও আর একজনের নাম রুজি, ঈদগড়ের চরপাড়ার টমটম চালক আবদুস শুক্কুর,জোয়ারিয়ানালার গর্জনিয়াপাড়ার সিএনজি চালক ফরিদুল আলম এবং বাকি ১৫জন একটি বিশেষ বাহিনীর সদস্য বলে জানা গেছে। ১ জুুন সোমবার কক্সবাজার মেডিকেলের ল্যাবে করোনার স্যাম্পল টেস্টে তাদের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

এদিকে করোনা পজিটিভ সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো গত ২২মে থেকে শাররিক ভাবে অসুস্থ্যতাবোধ করলে ২৩মে কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষার জন্য দেয়। আজ ১জুন সোমবার কক্সবাজার ল্যাব এর নমুনা পরীক্ষার রিপোর্টে সিরাজুল ইসলাম ভুট্টোর করোনা আক্রান্ত হয়ার বিষয়টি নিশ্চিত হয়। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টি এইচ নোবেল কুমার বড়ুয়া তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। উল্লেখ্য সিরাজুল ইসলাম ভুট্টো দেশে চলমান করোনার দুর্যোগ মুহুর্তে ইউনিয়নের হাজার হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে আসছিলেন। ত্রান কার্যক্রম পরিচালনার ঐসময় তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন

 

 

 

আগেমেয়র মুজিবের দুই একান্ত সহকারীর করোনা পজিটিভ
পরেমোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ