
আবদুল মালেক সিকদার রামু
মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে প্রাকৃতিক দুর্যোগ রোধে কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করেন রশিদ নগর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক রানা মাহীনের নেতৃত্বে ৫ জুন সকাল ১১ টায় উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়,এসময় ফুল, ফলজ,ওষুধুীসহ প্রায় ৩ শত গাছ রোপণ করা হয়, এই সময় ইউনিয়ন ছাত্র লীগের মোয়াজ্জেম মুর্শেদ, আবদুল করিম,রাশেদ আকবরসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেম।













