
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে এক রোহিঙ্গা ডাকাত গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছে। মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ৭জুন রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানার একদল পুলিশ উপজেলার হ্নীলা জাদিমোরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ডাকাত দলের আস্তানায় অভিযানে গেলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন পুলিশও আত্নরক্ষার্থে কৌশলী ভূমিকা নিয়ে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে অস্ত্র ও বুলেটসহ গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় ক্যাম্পের বাসিন্দা মোঃ সালামের পুত্র মোঃ শরীফকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুলিবিদ্ধ মোঃ শরীফকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই অভিযানের ব্যাপারে এই রিপোর্ট লেখা পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, নিহত শরীফ দূধর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রæপের সদস্য এবং বিভিন্ন অপকর্ম সম্পাদনে সহায়তার মাধ্যমে ক্যাম্প এবং স্থানীয় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি করে আসছিল বলে জানা গেছে













