
নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার বিকালে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দুটি পিসিআর ল্যাবে ২৫৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩৭ টি নমুনার ফল আসে পজিটিভ। আর জেলায় শনাক্ত হয়েছে ৩১ জন।
আক্রান্তদের মধ্যে সদরের ১৪ জন,রামুর-১,উখিয়ার-৭ জন,চকরিয়ার-৮ ,পেকুয়ার ১ জন এবং রোহিঙ্গা ১ জন। এছাড়া বান্দরবানের ১ জন,নাইক্ষ্যংছড়ির-১ জন এবং সাতকানিয়ার-৩ জন নতুন পজিটিভ অছেন। বাকিদের নমুনা নেগেটিভ আসে।
এনিয়ে জেলায় ৬৭তম দিনে করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৯৯০ জন এবং মারা গেছে ২১ জন। এর মধ্যে মাত্র শেষ ১১দিনেই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮৬ জন। এছাড়া ৩২ রোহিঙ্গাও করোনায় আক্রান্ত ছাড়াও এক জনের মৃত্যূ হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে ৭জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ৪৭০ জন এবং সুস্থ হয়েছেন ২৩ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ১৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১১৮জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭৪ জন এবং সুস্থ হয়েছেন ২৫জন। এর পরে রয়েছে রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৩জন। পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ জন এবং সুস্থ হয়েছেন ২৬জন,মহেশখালীতে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১৯ জন,টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৮জন এবং কুতুবদিয়ায় পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন এবং সুস্থ হয়েছেন ১ জন।













