
নিজস্ব প্রতিবেদক
ককসবাজার ( সদর) ও রামু উপজেলার পাঁচটি ইউনিয়নে এফ এইচ এ্যসোসিয়েশন এর অর্থায়ণে ত্রাণ বিতরণ করা হয়। গত ৯ ও ১০জুন মঙ্গলবার ও বুধবার ককসবাজার সদর উপজেলার চৌফলন্ডী, ইসলামপুর, ভারুয়াখালী ও রামু উপজেলার চাকমারকুল, রশিদনগর ইউনিয়নে ৫০০ দুঃস্ত পরিবারের মাঝে ২০ কেজি চাউল, ২ কেজি ডাল, ৫ লিটার করে সয়াবিন তেল, সাবানসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ১০ জুন চাকমারকুলে ত্রাণবিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ককসবাজার সদর ৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, এছাড়া স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।অর্গানাইজেশনের পক্ষে ত্রাণবিতরণ কার্যক্রম পরিচালনা করেন, প্রোগ্রাম ডিরেক্টর মিজানুর রহমান, গভর্মেন্ট লিয়াজো ম্যানেজার সাজিদ মুহাম্মদ চৌধুরি, লজিষ্টিকস ম্যানেজার মুহাম্মদ ইয়াহিয়া, এ্যাডমিনিষ্ট্রাশন অফিসার রিয়াদুল হক, লজিষ্টিকস অফিসার হেলাল হোছাইন। এছাড়া সহযোগীতায় ছিলেন খোকন মিয়া, মিঠুন,তুফান,মিজান প্রমুখ। উল্লেখ্য ফুড ফর দ্যা হাঙ্গরি ১৯৭২ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সাল থেকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। কভিড ১৯ মোকাবিলায় ক্যাম্প ৫ এ ৫০ শয্যার একটি আইসোলেশন ও ট্রিটম্যান্ট সেন্টার পরিচালনা করছেন।













