
নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলা প্রশাসন এক বাল্য বিয়ে ঠেকিয়ে দিয়েছে।
১০ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমার নেতৃত্বে পুলিশ উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পুর্ব পাড়ায় বর এবং কনের বাড়ীতে গিয়ে উপজেলা প্রশাসন বিয়েটি পন্ড করে দেন
জানাগেছে গ্রামের শামশুল আলমের পুত্র আবদুল হাকিমের সাথে একই গ্রামের ওমরাহানের শিশু কন্যা ও স্হানীয় বালিকা মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী সুফিয়া বেগম (১৩) এর পরিবারিক ভাবে বিয়ের কথা চলে আসছিল,
এতে মেয়ের বাবা বিশাল অংকের উৎকোচের বিনিময়ে এক জনপ্রনিধির সহযোগীতায় চলতি সপ্তাহের শুরুতে মেয়ের বয়স ১৮ বছর দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন সংগ্রহ পুবর্ক রামু ফতেখারকুল কাজী অফিসে কাবিন নামা সম্পাদন পুর্বক ১০ জুন বুধবার বিয়ের
অানুষ্টানিকতার দিন ধার্য্য করে,
এদিকে নির্ধারিত দিনে কনের বাড়ীতে যখন বরযাত্রীদের জন্য খাবার আয়োজন সহ মহা ধুমধাম চলছিলো,
ঠিক সে সময় গোয়েন্দা সংস্হার তথ্য সুত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমার নেতৃত্বে পুলিশ বিয়ে বাড়ীতে হাজির,অতঃপর বিয়েটি পন্ড করে দেন,
এদিকে করোনা সংকটের এই সময়ে যেখানে সর্বসাধারনের অবাধে চলাচল পর্যন্ত ঝুঁকি হয়ে পড়েছে সেখানে উৎকোচের বিনিময়ে নিবন্ধন সরবরাহ পুর্বক ডামাঢোল পিঠিয়ে বাল্যবিয়ের আয়োজনের নেপথ্যেদের সাহস নিয়ে সচেতন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।













