
বার্তা পরিবেশকঃ
সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় রামুর গর্জনিয়া বাজার ইজারা পেলেন মাদক ব্যবসায়ি সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। মুলত আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করা জন্য একটি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অপপ্রয়াস মাত্র। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মুল বিষয় হচ্ছে যেহেতু গর্জনিয়া বাজারের দরমুল্য অন্যান্য বাজারের তুলনায় অনেক বেশি সেহেতু আমরা এগারজন মিলে সরকারী নির্দেশনা মেনে গর্জনিয়া বাজার ইজার নিই। কিন্তু বাজারটা সকলের সম্মতিতে আমার নামেই ডাক নেওয়া হয়। এতে করে কুচক্রী প্রতিপক্ষরা বাজার ডাকে আমারদের কাছে হেরে যায়।
মুলত এ বিষয়টাকে পূঁজি করে ঈর্ষার বষিভূত হয়ে আমাকে বেকায়দায় ফেলানোর জন্য তিলকে তাল বানিয়ে আমার নামে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রনোদিতভাবে অবাস্তব ভুয়া ও কাল্পনিক সংবাদ প্রচার করে যাচ্ছে।
সংবাদে আমাকে মাদক ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয়েছে। যা প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমি বিগত ৭বছর যাবৎ পরিবহন ব্যবসার সাথে সম্পৃক্ত,পাশাপাশি রামু চৌমহুনী স্টেশনে হাজ্বী কমপ্লেক্সে পছন্দ ষ্টোর নামে একটি র্গামেন্টস ও প্রসাদনীর দোকান পরিচালনা করে আসছি। যা তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে নিঃসন্দেহে। আমি উক্ত বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন, সাংবাদিকবৃন্দসহ সকলের প্রতি অনুরোধ করছি।
প্রতিবাদকারী
আবদুর রহমান
পিতাঃমোঃ জামাল
ফাক্রিকাটা, কচ্ছপিয়া।













