রামু উপজেলা চেয়ারম্যান কাজলসহ কক্সবাজারে শনিবার ৭৬ জন করোনা পজিটিভ

0
10

 

১৩ জুন
কক্সবাজারে ৫৬২ টেস্টে ৭৬ পজিটিভ।
সদর ৪২, চকরিয়া ১০, উখিয়া ০৪, রামু ৫,
মহেশখালী ১, টেকনাফ ১০,
রোহিঙ্গা শিবির ০১,বান্দারবান ০১, লোহাগাড়া ০২।

 

 

হাসান তারেক মুকিম:

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের  করোনা পজিটিভ এসেছে। ১৩ জুন শনিবার কক্সবাজার মেডিকেলের ল্যাবে ৫৬২ জনের করোনা টেষ্টে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তৎমধ্যে সোহেল সরওয়ার কাজলও রয়েছে।

নতুন করে পজিটিভ আসা সর্বাধিক ৪২ জন কক্সবাজার সদরের।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, শনিবার (১৩ জুন) একদিনে ৫৬২ জন নতুন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা টেষ্ট হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের মধ্যে ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে কক্সবাজার জেলার ৭২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার দুইজন, বান্দরবান জেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন রয়েছেন।

সুত্র মতে, কক্সবাজার জেলায় শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, ‍উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১০ জন ও মহেশখালী উপজেলায় ১জন রামু উপজেলায় ৫ জন  রয়েছেন।

অপরদিকে এ দিন ৪৮৬ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে সোহেল সরওয়ার কাজল শারিরীকভাবে নিজের সুস্থতার কথা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আগেকক্সবাজারে হোটেল থেকে ইয়াবাসহ এনএসআইয়ের ভূয়া পরিচালক আটক
পরেধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই