সরকারী নির্দেশনা পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত রামুর জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছাই মং চাক্

0
2

 

নিজস্ব প্রতিবেদক
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রামু অফিসের উপ-সহকারী প্রকৌশলী ক্যছাই মং চাক্ করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। শুক্রবার (১২ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কোভিড- ১৯ পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

জানা যায়, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ বাংলাদেশে প্রাদূর্ভাব হওয়ার শুরু থেকেই তিনি সরকারী নির্দেশনা অনুযায়ী তাঁর কর্মস্থল রামুতে অবস্থান করেন। শুরু থেকেই তাঁর নেতৃত্বে রামু জনস্বাস্থ্য প্রকৌশল অফিস উপজেলার বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ব্লীচিং পাওডার, সাবান, স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে জনসাধারণের মাঝে সরকারী নির্দেশনা প্রচারে লিফলেট বিতরন করা হয়।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নির্দেশে রশিদনগর ইউনিয়নের ট্যাগ অফিসার হিসেবে ত্রাণ কার্য্য পরিচালনা করেন এবং কচ্ছপিয়া ইউনিয়নে ওএমএস (১০ টাকা কেজি) চাল বিতরণে পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রামু অফিসের ফিল্ড অফিসার ইখতিয়ার উদ্দীন জানান,

উপ-সহকারী প্রকৌশলী ক্যছাই মং চাক্ করোনার প্রাদূর্ভাবের শুরু থেকে ও ঘূর্ণীঝড় আম্পানের সময়ে সরকারী নির্দেশ মোতাবেক তার দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। রশিদ নগর ইউনিয়ন এর টেগ অফিসার ও কচ্ছপিয়া ইউনিয়নে প্রতি কেজি দশ টাকা ত্রিশ কেজি চাল বিতরণে পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রতিটি ইউনিয়ন মাঠ কর্মচারীদের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করান। চেয়ারম্যান দের মাধ্যমে ব্লিচিং পাউডার ও সাবান বিতরণ করেন। তিনি বলেন, স্যারের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ৭ জুন তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। ১২ জুন রিপোর্ট পজিটিভ আসে। ক্যছাই মং চাক্ বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন বলে জানান ইখতিয়ার। তিনি তাঁর স্যারের করোনামুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আগেকরোনাঃ দেশে ২৪ ঘণ্টায় ৩২ মৃত্যু, শনাক্ত ৩১৪১
পরেনাইক্ষ্যংছড়িতে স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জনকে জরিমানা