
রামু প্রতিনিধি
রামুতে জীপ ড্রাইভার সুভংকর বড়ুয়ার
উপর হামলার ঘটনায় হামলা কারীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রামু উপজেলা পরিবহন মোটর শ্রমিক ঐক্য পরিষদ। গত ১৩ই জুন সন্ধ্যার সাড়ে ৭ টার সময় মধ্যম মেরুংলোয়া এলাকার মৃত হেমন্ত বড়ুয়ার ছেলে জীপ গাড়ির ড্রাইভার সুভংকর বড়ুয়া চৌমুহনী স্টেশন হইতে বড়ুয়া পাড়া রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধনপাড়া এলাকার মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ নবী মটর সাইকেল বেপরোয়া গতিতে চালাইয়া ড্রাইভার সুভংকর বড়ুয়াকে ধাক্কা দিয়ে রাস্তায় পেলে দে, সুভংকর বড়ুয়া হুমড়ি খেয়ে উঠার পর মোহাম্মদ নবী অশালীন ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে মটর সাইকেলের লক তালা খুলিয়ে মাথায় স্বজোরে বারি মারিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে এবং শরীরে বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে,ঘটনাস্থল থেকে সুভংকর বড়ুয়াকে এলাকার লোকজন উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে, এই ঘটনাই মোহাম্মদ নবীকে অভিযুক্ত করে রামু থানায় অভিযোগ দিয়েছে বলে জানান সুভংকর বড়ুয়া।













