ঈদগাঁও চান্দেঁরঘোনায় একই দিনে ২ জনের মৃত্যু : শোকে মুহ্যমান এলাকাবাসী 

0
7
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওতে চান্দেঁরঘোনায় দুই ব্যক্তির মৃত্যুতে শোকে মুহ্যমান এলাকাবাসী।
ইউনিয়নের চাঁন্দেরঘোনা কোনাপাড়ার মরহুম নুরুল কবিরের পূত্র মো: ফেরদৌস দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ই জুন রাত ১২টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালি ল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
চান্দেঁরঘোনা কাটামোরা মরহুম আসমত আলীর পূত্র মাওলানা আবু তাহের ডায়াবেটিস জনিত রোগে ভোগে ১৪ই জুন রাত দশটার দিকে হাস পাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করে (ইন্নালি ল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ১৫জুন সকাল ১০টায় চাঁন্দেরঘোনা কাটামোরা মসজিদে মর হুমের জানাজা অনুষ্ঠিত হয়। এই দুই ব্যাক্তির মৃত্যুতে পরিবার,পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মুহসিন।
আগেকরোনা আক্রান্ত উপজেলা চেয়ারম্যান কাজলকে নিয়ে সাংসদ কাজলের আবেগঘন স্ট্যাটাস
পরেকক্সবাজারে গর্ভবতী মা’র ঘরে ঘরে সেনাবাহিনীর চিকিৎসা ও ত্রান সহায়তা