করোনা আক্রান্ত উপজেলা চেয়ারম্যান কাজলকে নিয়ে সাংসদ কাজলের আবেগঘন স্ট্যাটাস

0
16

হাসান তারেক মুকিম:

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি করোনা আক্রান্ত সোহেল সরওয়ার কাজলকে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। সাংসদ নিজের ফেসবুক ওয়ালে দেওয়া স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হল

 

লকডাউন ডায়েরি – ১০

প্রাপক
জনাব #সোহেল_সরওয়ার_কাজল
উপজেলা চেয়ারম্যান
রামু উপজেলা ।

প্রিয় মিতা

সালাম , প্রীতি ও শুভেচ্ছা রইল । তোমার করোনা পজেটিভ সংক্রামনের খবরে মর্মাহত হয়েছি । সামাজিক বিড়ম্বনার কারনে রোগটি অনেকে গোপন করে যত্রতত্র ছডিয়ে দিচ্ছে।তুমি তা করোনি । ডাক্তার জাফর উল্লাহর প্রায় ৮০ বৎসর বয়স । সপ্তাহে দুইবার কিডনির ডাইলাসিস করতে হয় । তিনি করোনাকে পরাজিত করে সুস্থ হওয়ার পথে । মেয়র মুজিব সাহেবও অনেকটা সুস্থ । করোনা রোগীদের সুস্থতার সংখ্যাই বেশী । অধিক ঝুঁকির করোনা রোগীদের চিকিৎসা শুধু ঢাকাতে সম্ভব । তোমার ঢাকা যাওয়াই শ্রেয় । ছাত্র অবস্থায় রাজনীতিতে ভিন্ন মত থাকলেও আন্তরিকতার কমতি ছিল না । পরস্পরের প্রতি সম্মানবোধ এবং সম্পৃতি ছিল । আদর্শ এবং একই পিতামাতার সন্তান হয়েও রাজনীতির নোংরা ক্ষমতার লডাইয়ে তুমি বিব্রত । পুরুষ সহজে পরাজয় মেনে নেয় না । শুধু মাত্র যদি শিক্ষা দীক্ষায় সাফল্যে পুত্র পিতাকে অতিক্রম করে । সে পরাজয় পিতা আনন্দ চিত্তে উপভোগ করে । আমাদের সমাজে পিতার মৃত্যুর পর পরিবারে বড় ভাইকে পিতার ভুমিকা পালন করতে হয় । ছোট ভাইরা হয় সন্তানতুল্য । তোমারও এখন তাদের সাফল্য উপভোগ করার সময় । এ কথা বলছি আমার আত্ম-উপলব্ধি থেকে । গত উপজেলা নির্বাচনে বৈরী পরিবেশেও মহান আল্লাহ তোমাকে বিজয়ী করেছে । আশা করি করোনার রোগের বিরুদ্ধেও মহান আল্লাহ তোমাকে বিজয়ী করবে । আমিন ।

ইতি
#লুৎফুর_রহমান_কাজল
১৫জুন ২০২০সাল__

আগেআইসিইউ না পেয়ে এ্যাম্বুলেন্সেই মারা গেলেন হিমছড়ি পত্রিকার প্রতিবেদক লায়ন জিয়াউল করিমের স্ত্রী
পরেঈদগাঁও চান্দেঁরঘোনায় একই দিনে ২ জনের মৃত্যু : শোকে মুহ্যমান এলাকাবাসী