রামুতে মধ্যযুগীয় কায়দায় দা’য়ের কোপো যুবকের আঙ্গুল দ্বি-খন্ডিত করলো সন্ত্রাসীরা

0
10

 

আবদুল মালেক সিকদার, রামু
রামুতে সন্ত্রাসীদের আক্রমণে আঙ্গুল দ্বি-খন্ড।ঘটনা টি ঘটেছে রামু চা-বাগান হাসপাতাল পাড়া এলাকায়। ১৪ জুন রাত ১০ টার দিকে হাসপাতাল পাড়া এলাকার মৃত মনির আহাম্মদের ছেলে নেজাম উদ্দিন (২২) মালামাল ক্রয় করার জন্য আবদু সালামের ছেলে শাহজাহানের মুদির দোকানে যায়, শাহাজাহান প্রতিটি পণ্যের উপর দাম বেশি নিলে প্রতিবাদ করে নেজাম উদ্দিন, এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে শাহাজাহান দোকান থেকে লম্বা দা নিয়ে নেজাম উদ্দিন কে লক্ষ্য করে কোপ মারিলে নেজাম উদ্দিন হাত দিয়ে ঠেকাইতে চাইলে দায়ের কোপ ডান হাতের শাহাদাৎ আঙ্গুলে পড়িয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া মাঠিতে পড়ে যায়, তাকে উদ্ধার করার জন্য পার্শ্ববর্তী দোকানদার আশরাফ জামানের ছেলে আবদু শুক্কুর আগাইয়া আসিলে তাকেও মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে মাথার ডান পার্শ্বে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়, শাহাজাহানের নেতৃত্বে আবদু জলিল প্রঃ কালাইয়া, ছালে আহাম্মদ, আবদুল্লা প্রঃ
মুনিক্কা,সহ মিলে একজোট হয়ে নেজাম উদ্দিন ও আবদুস শুকুরের উপর লাঠিসোটা নিয়ে এক যুগে আক্রমণ করে, শরীরে বিভিন্ন অংশে মারধর করে গুরুতর আঘাত করে। এলাকাবাসী নেজাম উদ্দিন, ও শুক্কর কে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, চিকিৎসক নেজাম উদ্দিন কে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে, বর্তমানে নাজাম উদ্দিন সদর হাসপাতালের সার্জারি বিভাগ চিকিৎসাধীন আছে। এই ব্যাপারে বোন খুরশিদা বেগম বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে রামু থানায় এজাহার দাখিল করেন। মামলার বাদী খুরশিদা বেগম জানান শাহজাহানের সাথে আমাদের জায়গা জমির বিরোধ ছিল পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইয়ের উপর তারা আক্রমণ করে, আসামীদের কে আইনের আওতায় আনার দাবি জানান বাদী খুরশিদা।

আগেউখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ ৩ যুবক আটক
পরেকক্সবাজারে সোমবার সদরে ৪৩ জন সহ ৯৮ করোনা রোগী সনাক্ত