রামুর জোয়ারিয়ানালায় বন্যার পানিতে সড়ক বিচ্ছিন্ন, ব্রীজ নির্মানের দাবী

0
2

 

নিজস্ব প্রতিবেদক

প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে রামু উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যা পরবর্তী পানি নেমে গেলেও নষ্ট হয়েছে বেড়িবাঁধ ও রাস্তঘাট। দূর্ভোগে পড়েছে এসব রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন।

এবারের বন্যায় জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আলহাজ্ব মৌলানা গোলাম হোছাইন সড়কটি। পূর্ব নোনাছড়ি মোরা পাড়ার ৬০-৭০ পরিবারের লোকজনের যাতায়াতের রাস্তা এবং এ রাস্তা দিয়ে প্রতিদিন উত্তর মিঠাছড়ি চাবাগান স্টেশন থেকে নোনাছড়ি এবং ইলিশিয়া পাড়া হয়ে জোয়ারিয়ানালা বাজারে যাতায়াত করে হাজারো মানুষ। ব্রীজ না থাকায় পানি চলাচল করতে না পেরে সড়কটির প্রায় ১৫০ ফুট ভেঙ্গে গেছে বলে ধারনা করছেন স্থানীয় জনসাধারণ। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্সও ওই সড়কে একটি ব্রীজের অভাবের কথা স্বীকার করেছেন। চেয়ারম্যান এবং ইউপি সদস্য জসিমুল ইসলাম জানান, স্থানীয় মুরব্বী মরহুম মাষ্টার গোলাম হোছাইন সাহেবের পরিবারের অর্থায়নে রাস্তাটি সংস্কার করে পানি চলচলের জন্য কালভার্ট এর ব্যবস্থা করা হয়েছিল। প্রবল বৃষ্টি ও বন্যায় পানি বেশি হওয়ায় প্রবল স্রোতে ওই কালভার্টটি তুলে নিয়ে যায়। ফলে ওই সড়কে যোগাযোগ বিচ্ছিহ্ন হয়ে যায় এবং সড়কের বেশ কিছু অংশ ভেঙ্গে যায়। শীঘ্রই একটি ব্রীজ নির্মাণসহ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তাঁরা।

ওই এলাকার বাসিন্দা রূপালী ব্যাংক, ঈদগাঁও ব্রাঞ্চের ম্যানেজার আজিজুল হক জানান,

রাস্তাটি পূর্ব নোনাছড়ি মোরা পাড়ার ৬০-৭০ পরিবারের লোকজনের যাতায়াতের রাস্তা এবং এ রাস্তা দিয়ে প্রতিদিন উত্তর মিঠাছড়ি চাবাগান স্টেশন থেকে নোনাছড়ি এবং ইলিশিয়া পাড়া হয়ে জোয়ারিয়ানালা বাজারে যাতায়াত করে প্রতিদিন হাজারো মানুষ। প্রায় দেড় বছর আগে আমাদের পরিবারের পক্ষ থেকে সড়কটি সংস্কার করা হয় এবং পানি চলাচলের জন্য কালভার্টও দেওয়া হয়। ওই সময় জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স এসে সড়কটি উদ্বোধন করেন এবং আমার বাবা আলহাজ্ব মৌলানা মাষ্টার গোলাম হোছাইনের নামে সড়কটি নামকরণ করা হয়েছিল। বন্যায় সড়কটি ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিহ্ন হয়ে গেছে। এলাকাবাসীর দাবী সড়কটি সংস্কারপূর্বক একটি ব্রীজের ব্যবস্থা করা হোক।

আগেরামুর জোয়ারিয়ানালায় প্রতিপক্ষের হামলায় আহত ৩
পরেকরোনা ছড়িয়ে পড়া রোধে এলাকা লকডাউন জরুরীঃ সাংসদ কমল