
হাসান তারেক মুকিমঃ
করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম। ২৮ জুন রবিবার কক্সবাজার মেডিকেলের ল্যাবে ৪৯২ জনের করোনা টেষ্টে রিয়াজ উল আলম সহ ১০৪ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম জানান, ২ দিন আগে করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করা তার এক নিকটাত্মীয়ের জানাযায় অংশ নিয়েছিলেন। সন্দেহ দুর করতে নমুনা পরীক্ষার জন্য দিলে ২৮ জুন রবিবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে আমার স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। তবে করোনা রিপোর্ট পজিটিভ আসলেও বর্তমানে আমি সুস্থ এবং ভাল আছি।
রামু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়া জানান, রিয়াজ উল আলমের শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ নাই। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। তিনি রিয়াজ উল আলমের সুস্থতার জন্য যুবলীগের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।













