রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার ছাত্র সাজ্জাদ ১মাস ধরে নিখোঁজ

0
3

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার ছাত্র ১মাস ৩ দিন ধরে নিখোঁজ। জানা যায়, রাজারকুল ইউনিয়নের নয়াপাড়ার ৫ নং ওয়ার্ডের মুফিজুর রহমান ও খতিজা বেগমের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (১২) ১মাস ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মরিচ‍্যা ধোয়া পালং মিলঘর এলাকার নানার বাড়ি থেকে ঘুরতে গিয়ে অদ‍্যবধি বাড়ি ফিরেনি। ছেলেটির বাবা সিএনজি চালক মুফিজুর রহমান জানান- তার ছেলে হারিয়ে যাওয়ার সময় মাথায় সাদা টুপি,গায়ে খয়েরি রংয়ের জুব্বা ও পরনে নীল রংয়ের চেকের লুঙ্গি ছিল এবং আনুমানিক ২৫০০০ টাকা দামের একটি স্কীনটাচ মোবাইলও ছিল। তার বাবা বলেন, আমার ছেলে ১২ বছরের সাজ্জাদ কে সকল আত্মীয় সজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোন সন্ধান পাইনি।
আপনারা কেউ বা কোন সহৃদয়বান ব‍্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিচের নাম্বারে ফোন করলে সন্ধান দাতা কে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। ছেলের বাবার মোবাইল নাম্বার- 01839500073। প্রতিবেদকের মোবাইল নাম্বার-01817-757079।

আগেকরোনাঃ দেশে আরও ৩৭৭৫ করোনা রোগী শনাক্ত, নতুন মৃত্যু ৪১
পরেক্যান্সারে আক্রান্ত মিজানের জন্য মানবিক সাহায্যের আবেদন