রামুতে ৩ বছরের শিশু ও ৬ মহিলাসহ ১১ জন করোনাক্রান্ত

0
2

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু

রামু’র চাকমারকুল ইউনিয়নের মিয়াজি পাড়ার তিনবছরের এক শিশুসহ একই পরিবারের ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন মহিলা রয়েছেন। এরাসহ রামু উপজেলায় বুধবার (১ জুলাই) ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে আছেন ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়ার হিমাংশ বড়ুয়া (৭০), জোয়ারিয়ানালা ইউনিয়নর পূর্ব পাড়ার মহিউদ্দিন, রাজারকুল ইউনিয়নের দক্ষিণ পাড়ার আব্দুর শুকুর ও ঈদগড় ইউনিয়নের জহিরুল হক।

জানা যায়, ১ জুলাই রাতে রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া কক্সবাজার ভিশন ডটকমকে জানান, ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়ার হিমাংশ বড়ুয়া (৭০), জোয়ারিয়ানালা ইউনিয়নর পূর্ব পাড়ার মহিউদ্দিন, রাজারকুল ইউনিয়নের দক্ষিণ পাড়ার আব্দুর শুকুর তিনজনকে রামু আইসোলেশন হাসপাতালে আনা হয়েছে।

আগেকরোনায় এবার উখিয়ায় বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ       
পরেরামুতে পাহাড় খেকোদের হামলায় তিন সাংবাদিক আহত