
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামুঃ
হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা সভাপতি, রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার পরিচালক বিশিষ্ট আলেমে-দ্বীন মাওলানা আবুল হাসান সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি, শায়খুল ইসলাম আল্লামা শাহ শফী ( দা.বা.) এর বিশিষ্ট খলীফা, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক, সদর থানাধীন পি.এম.খালী ইউনিয়নের ধাউনখালী নিবাসী ও বিশিষ্ট প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আবুল হাসান ৫ জুলাই রবিবার আজ সকাল ৮টায় নিজ বাস ভবনে ইন্তিকাল ফরমাইয়াছেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
হুজুরের ছাত্ররা জানান তিনি কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগের পাশাপাশি ডায়াবেটিসে উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলেন।
জেলার বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা আমাদের অন্যতম একজন এ মুরুব্বীকে হারালাম। একে একে আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি। আল্লাহ আমাদের শোক সইবার মত সবাই কে তৌফিক দান করুন।
আল্লাহ বিশিষ্ট এ বুযুর্গ আলিমকে জান্নাতুল নসিব করুন। এবং তার শোকাবহ পরিবারের সবাইকে ধৈর্য্য ধরার তৌফিক নসিব করুন। আমিন।
আজ বিকাল ৪ টায়র সময় মরহুমের বাড়ি সংলগ্ন ধাওনখালী পূর্বপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।













